Sunday, 15 March 2015

আজ ১৬ই মার্চ বাবু নতুন অফিসে জয়েন করল। ঈশ্বর ওকে আশির্বাদ করুন যেন মান-সম্মানের সঙ্গে মন দিয়ে কাজ করে সকলের মন  জয় করতে পারে। আমার ঠাকুরের কাছে একটাই সকরুণ প্রার্থনা আমাদের ছেলে-মা(বৌ),মেয়ে-বাবা(জামাই) ওরা যেন সম্মানীয়দের সম্মান দেয়,সবাইকে যেন অন্তর থেকে ভালোবাসে-লোক দেখিয়ে নয়। সংসারে ধৈর্য সহ্য নিয়ে মানিয়ে গুছিয়ে আনন্দে যেন দিন অতিবাহিত করে।

Friday, 13 March 2015

সুন্দর মনকে আনন্দ দেয়।সব্বাইকে সমৃদ্ধ করে। উন্নীত করে এক মহিমময় উচ্চস্থানে।                

Thursday, 12 March 2015

আজ আকাশ বেশ পরিষ্কার।রূপ—সাগরে ডুব দিয়ে ,সময় যেন হয়রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার---প্রকৃতির খেয়ালি-দোলায় দোল দিয়ে দেয় সব্বারে-সবখানে।

তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়

জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়-----

এ আশ্চর্য সংসারের মহানিকেতনে সে ক্ষণ অজ্ঞাত তোমার। কোন শক্তি ফুটাইল তোমারে এ বিপুল রহস্যের ক্রোড়ে দ্বিপ্রহরে মহারণ্যে মুকুলের মতো।

Wednesday, 11 March 2015


আজ আকাশ পরিষ্কার।

এখন তো ঠিকঠাক হচ্ছে মাথায় থাকলে হয়। অন্ধের মতো কপি করাহল। একটু এদিক-ওদিক হলেই গেল।

বন্ধ করার সময় কি করব।