Friday, 8 November 2013

স্মৃতিসুখ


স্মৃতিসুখ

ছড়ানো বকুল দুহাত কুড়িয়ে আঁচল ভরা,
সোনাঝুরির পথে দুচোখ ভরে কৃষ্ণচূড়া লাল,
হঠাৎ কখন ঝরে গিয়ে সবুজ পাতা ভরে গেছে ডাল,
আবার দেখি পথে নরম কনকচাঁপা ঝরা।
মুচকুন্দের লম্বা আঙুল “দুবার দেখার” পাতায়,
নাম-না-জানা বিলিতি-চাঁপা রবিঠাকুরের কথায়।
জারুল গুলো হাল্কা সাদা-বেগুনী সাথে,----
ছড়িয়ে আরাম, জুড়িয়ে বিরাম সপ্তপর্ণীর পথে।
একি শুধুই অলস যাপন বিলাস-সময় ধরে,
অতীত কেন অতীত কেবল আমার কবির তরে।
আমার কেন বলা শুধু বিশ্বজোড়া নাম,
দেশে দেশে তাঁর ঘর আছে, দেশে দেশে তাঁর ধাম।।

[১১-৫-২০০৭]

Saturday, 21 July 2012



ইমোসান,সিমপ্যাথি,স্যাক্রিফাইস এসব জীবন থেকে মাইনাস হলে হারায় নাকি স্বচ্ছন্দ গতি,নাকি পথভ্রষ্ট হয় মালিকমন। এটা কিন্তু সাধুচলিত মিশ্রিত নয়,আজকাল কতকিছু পথ খোলা-এই পথ খোঁজার পথচলায় বহে গেল দীর্ঘ সময় অনেকের।

Wednesday, 18 July 2012


আকাশ ভরা কাল মেঘ আজ,ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর ফাঁকে চোখ ঝলসানো আলোর চিলতে।অনন্ত পথের পথিক চিরন্তন পথ চলেছে সুন্দর,খুঁজে বেড়ায় আনন্দ বিশ্বময়।


সেদিন একটা সজীব হাত দেখি সারাক্ষণ এক নির্জীব হাত ধরে চলতে থাকল সারাটা পথ। সকলেই ছিল দেখল আমারই মতো কেউবা আড়চোখে কখনো ,এমন করেই কি চলেছে জীবনপথ।নাকি হঠাৎ মনে হওয়া আবেগ আঁকড়ে ধরেছে হাত আলতো ছোঁয়ায় কিংবা ভরসার জোর।

Wednesday, 27 June 2012


যদি,আলতো নরম শান্ত শীতল সামনে যেনো পরাণপরম।

হাতের কাছে মাথার কাছে চোখের পাতায় লুকিয়ে জড়ায় গলা ভারী ভোরের রাতে,

শিরশিরানি শিশির হাওয়ায় রাতের বুকের শরীর কাঁপে।


Sunday, 24 June 2012


আমি অনেক দিন পর লিখতে বসে কি ভাল যে লাগছে কি বলব।

সব্বাই নিতে চায় নিঃশ্বাস জোরে ,ক্ষীণ হতে ক্ষীণ হয় বুকের গভীরে কোনোদিন।

মুখোমুখি হতে হয় জীবনের আনচে কানাচে কখন,খুঁজে যায় শুধু খুঁজে বেড়ায়-

অচেনা সরু গলি পথ বেয়ে তখন।এক মুঠো কচি হৃৎপিণ্ডটা ধুকপুকিয়ে চোখ

পাকায় আবছা আলোর আবডালে





হাল্কা

আজ ২১ শে ফেব্রুয়ারী।এক ঐতিহাসিক ভাষা আন্দোলনের দিন।আজ আবার লিখতে বসেছি,আজ ৬ই মার্চ।কোনও বিশেষ দিনের কথাতো মনে পড়ছে না।আজ ১৪ই মার্চ। এখন সকাল ৬টা।ভাল করে অন্ধকার কাটেনি ।খুব সুখকর পরিবেশ।ঠিক এমন সময় মন বলতে চায়-‘মধুর তোমার শেষ যে না পাই –প্রহর হল শেষ’-।হাল্কা মেঘের ছায়া সরায়ে,নরম কুয়াশার চাদর উঠায়ে,কে এলে এখানে আলতো  পায়ে’।আজ ১৫ই মার্চ,তেমন কিছু মনে পড়ছে না। অল্পক্ষণ আগেই ভোর হয়েছে,বাইরে পাখির ডাক মনে এক কি সুন্দর আবেশ আনছে।আরেব্বাবা!কী মজা।আজ ২৪শে মার্চ শুচিস্মিতা মায়ের শুভ জন্মদিন।আজ ৬ই মে,কত দিন পর “রোজ”খুললাম। আজ প্রতিপদের চাঁদ খুব বড় উঠেছে। কি দারুন দেখতে লাগছে।আজ আবার লিখতে বসেছি, কিন্তু তেমন মন লাগছে কৈ।

Thursday, 17 May 2012

Rajonya o Ritayush dui vai bon. saradin khele, nache, prochur mojar mojar kotha bole.